লোড হচ্ছে...
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
১৩ এপ্রিল, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।
১২ এপ্রিল, ২০২৬
সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬। শনিবার (১১ এপ্রিল) দর্শনা থানার বারদী বিওপির আওতাধীন পাঁচকবর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ টাকারও বেশি।
১২ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
১১ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নরেন কুমার রায় (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১১ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ আরো চার জুয়াড়িকে আটক করেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন বাদল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। বাদল দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার জনৈক মজিবর রহমানের পুত্র। বলরামপুর এলাকার লোকজনের বক্তব্য অনুযায়ী, আটক বাদল বোদা মাস্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল।
১১ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
১০ এপ্রিল, ২০২৬
যশোরে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৯ এপ্রিল, ২০২৬
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র। এরই ধারাবাহিকতায় শেরপুরে জাল টাকার এক ‘কারখানার’ সন্ধান পেয়েছে র্যাব-১৪। অভিযানে চক্রের মূলহোতা মো. মুর্শিদুল হককে (৩৩) গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল টাকা ও নোট তৈরির নানা সরঞ্জাম।
৮ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই একটি মিনি পিকআপে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ২০টি পোটলা থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৮ এপ্রিল, ২০২৬
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাব-১৩-এর অভিযানে ১৩২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী–কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
৭ এপ্রিল, ২০২৬
রাজশাহী মহানগরীর একটি পেট্রোল পাম্পে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জ্বালানি তেল নিতে গিয়ে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
৫ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেছেন এক ভর্তিচ্ছু। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে...
৩ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষভাবে তৈরি বাক্স ব্যবহার করে অভিনব কৌশলে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা...
৩ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পৃথক অভিযানে চারজন মাদককারবারী ও সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রবিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক...
৩ এপ্রিল, ২০২৬
যশোর-ঝিকরগাছা মহাসড়কে ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার...
২ এপ্রিল, ২০২৬
টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
২ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলা-এ সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বিধান রায় (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।...
২৭ মার্চ, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।...
২৬ মার্চ, ২০২৬

