
সুনামগঞ্জের তাহিরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন পলাশকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা উজান তাহিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি বিশেষ দল সদরের উজান তাহিরপুর গ্রাম সংলগ্ন তাহিরপুর-আনোয়ার সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তাহিরপুর থানার ওসি মো: ফারুক আহম্মেদ জানায়, নাশকতার চেষ্টার অভিযোগে আটক হাফিজ উদ্দিন পলাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









