
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের চেষ্টা এবং ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি বাস, ব্যানার, পেট্রোল ও মশাল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ব্যাংক টাউন সংলগ্ন রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওয়ালাদার, মো: আলমগীর হোসেন (৩০), বাবুল হোসেন (২৪), মো: রাজিব হোসেন (২০)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, জব্দ বাসটি হানিফ পরিবহন নাম দিলেও প্রকৃতপক্ষে সেটি হানিফ পরিহনের বাস না। নকল নামকরণ করে বাসটি দিয়ে আটকরা বিভিন্ন সময় নাশকতা করে আসছিল।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে ও তেঁতুলঝোড়া থেকে অপরজনকে আটকসহ ছয়জনকে আটক করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









