রাজনৈতিক প্রতিশ্রুতি সব সময় বাস্তবতায় রূপ নেয় না। তাই নাগরিক সমাজ, রাজনৈতিক শক্তি, গণমাধ্যম এবং অংশীজনদের নিরবচ্ছিন্ন ও তীক্ষè নজরদারি থাকতে হবে। আমরা এমন একটি আধুনিক সংবিধান চাই, যা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট বা মূল আকাঙ্ক্ষাকে ধারণ করবে। উচ্চকক্ষ সৃষ্টি, তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ, ৭০ অনুচ্ছেদের সংস্কার, সংসদীয় জবাবদিহিতা এবং বিচার বিভাগের স্বাধীনতার যেসব প্রস্তাব এই বিশেষজ্ঞরা দিয়েছেন, তা যেন সংবিধানে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়, তবেই বলা যাবে, বাংলাদেশ সত্যি একটি আধুনিক, সহনশীল ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। আমরা আর কোনো রাজনৈতিক প্রতারণার শিকার হতে চাই না, আমরা চাই একটি স্থায়ী, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশের এক টেকসই সাংবিধানিক ভিত্তি, যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে ....