
নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্তের ব্যুরো ও অফিসপ্রধান এবং জেলা প্রতিনিধিদের সম্মেলন গতকাল রোববার সকালে পত্রিকার বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের ব্যুরো ও অফিসপ্রধান এবং জেলা প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অংশ নেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। দেশের বর্তমান পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে তৎপরতা, গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত প্রাপ্তি, মাঠপর্যায়ের প্রতিনিধিদের দায়িত্ব ও ভূমিকা এবং সামগ্রিক সংবাদ ব্যবস্থাপনা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
মাসুমুর রহমান খলিলী বলেন, জনগণের কাছে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে তৃণমূল সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে একটি সংবাদমাধ্যম কতটা গ্রহণযোগ্যতা অর্জন করবে, তার বড় একটি অংশ নির্ভর করে বিভাগ ও জেলা প্রতিনিধিদের ওপর। সর্বশেষ সংবাদ সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিতে নয়া দিগন্ত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকরা যেভাবে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন করেন, সেভাবেই তা পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে মাঠপর্যায়ের প্রতিনিধিদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের আরো পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পাঠকের কাছে সঠিক, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দেয়াই নয়া দিগন্তের অন্যতম প্রধান লক্ষ্য।
নয়া দিগন্তের ন্যাশনাল ডেস্কের ইনচার্জ মীম ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকাটির অ্যাডিশনাল নিউজ এডিটর ও বিএফইউজের সহসভাপতি মুহাম্মদ খায়রুল বাশার। তিনি বলেন, অনেক কঠিন সময়েও নয়া দিগন্ত তার উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি অবিচল রয়েছে।
সম্মেলনে আরো বক্তব্য দেন ডিজিটাল ইনচার্জ মাহমুদুল ইসলাম, অনলাইন শিফট ইনচার্জ সাবরিনা সোবহান এবং জিএম (মার্কেটিং) আনোয়ারুল ইসলাম জয়। এ সময় উপস্থিত ছিলেন এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো: আজহারুল ইসলাম এবং বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ, প্রেরণ ও পরিবেশনের ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য দেন চট্টগ্রাম ব্যুরোপ্রধান নুরুল মোস্তফা কাজী, সিলেট ব্যুরো প্রতিনিধি জামিলুল হক জামিল, খুলনা ব্যুরোপ্রধান এরশাদ আলী, রাজশাহী ব্যুরোপ্রধান আবদুল আউয়াল, রংপুর অফিসপ্রধান সরকার মাহজারুল মান্নান, যশোর জেলা প্রতিনিধি এম আইয়ুব, বাগেরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমান, নড়াইল প্রতিনিধি ফরহাদ খান, ঝিনাইদহ প্রতিনিধি আলাউদ্দিন আজাদ, মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লাহ, কুষ্টিয়া প্রতিনিধি এ এফ এম নুরুল কাদের, চুয়াডাঙ্গা প্রতিনিধি এফ এম আলমগীর, মেহেরপুর প্রতিনিধি ওয়াজেদুল হক, লালমনিরহাট প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, নীলফামারী প্রতিনিধি আবদুল গফুর, কুড়িগ্রাম প্রতিনিধি রেজাউল করিম রেজা, ঠাকুরগাঁও প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার, পঞ্চগড় প্রতিনিধি আসিফুজ্জামান আসিফ, সিরাজগঞ্জ প্রতিনিধি নুরুল ইসলাম রাইসী, কিশোরগঞ্জ প্রতিনিধি আল আমিন এবং নোয়াখালী অফিসপ্রধান হানিফ ভূঁইয়া প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









