টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
লোড হচ্ছে...
কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট, আগামী সপ্তাহে হামলার আশঙ্কা, ইরানে হামলার হুমকি ট্রাম্পের, শান্তির চেষ্টা ভ্যান্সের : নেপথ্যে কী? ....
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে। ....
আযাদ বলেন, তারা নির্বাচন করার জন্যই প্রার্থী দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রার্থী দেয়া হয়নি। তবে ভোটের দিনও পরিস্থিতি খারাপ থাকলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তার কথায়, আমরা তো ইলেকশন করার জন্য প্রার্থী দিয়েছি। ইলেকশন না থাকার জন্য প্রার্থী দিইনি। পরিস্থিতি যদি ভোটের দিনও সেই পর্যায়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নেবো। ....
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছয় থেকে সাতটি বিষয়ে ঐকমত্য হয়েছিল। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে সেই ঐকমত্যের ভিত্তি থেকে সরে যাওয়া উচিত হবে না। ....
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার করার বিষয়েও আলোচনা হয়। ....
আগামী দিনে পুঁজিবাজারের পুনরুদ্ধার মূল্যায়নে অন্তত পাঁচটি বিষয় নজরে রাখা প্রয়োজন : মাসিক লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি, বাজারের তারল্য ও টিভিআরের উন্নতি, মানসম্পন্ন কোম্পানির নতুন তালিকাভুক্তি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আয় ও লভ্যাংশের স্থিতিশীলতা এবং বাজার কারসাজির বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপের কার্যকারিতা। ....
সিনায় সিনায় লেখাপড়া নয়, বাস্তব কাজের মধ্য দিয়ে শিক্ষা নিচ্ছে মানবাকৃতির যন্ত্রমানব ....
বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) আওতায় প্রায় ৭,৩৯৮টি পণ্য বা রফতানি পণ্যের ৯৮ শতাংশই ট্যাক্স ফ্রি সুবিধা পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের রফতানি আয় বহুগুণ বেড়ে যাবে। ....
ইউরোপে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছে ক্যানসারের মতো : জাতিসঙ্ঘের দূত ....
শহীদ মীর কাষেম আলী অত্যন্ত সুদূর প্রসারী চিন্তার মানুষ ছিলেন। তার প্যারালাল বা সেকেন্ড কোনো চয়েস-ই আমি দেখি না। ....
বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বাড়া সাধারণভাবে ইতিবাচক। তবে প্রতিশ্রুতির অর্থ হাতে আসা এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের তথ্য সেই পার্থক্যকেই সামনে এনেছে। এক দিকে নতুন প্রতিশ্রুতির অঙ্ক বেড়েছে, অন্য দিকে প্রকল্প সহায়তার অর্থছাড় কমেছে প্রায় ৪৩ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপও বেড়েছে। ....
ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের ১৪ নং পৃষ্ঠায় একটি পিরামিড চিত্রের উপরে অর্থাৎ চতুর্থস্তরে প্রজ্ঞা বুঝাতে সেখানে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছে। এর নিচে অর্থাৎ তৃতীয় স্তরে জ্ঞানের বিষয়ে বুঝাতে সেখানে ব্রেনের ছবি দেয়া হয়েছে। এরপর পিরামিডের দ্বিতীয় এবং প্রথম স্তরে তথ্য বা ইনফরমেশন এবং ডাটা হিসেবে আলাদা দু’টি চিত্রও ব্যবহার করা হয়েছে। আর এই ছবিগুলো দিয়ে বয়সে একেবারেই ছোট ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ধারণা দিতে এবং ছবির মাধ্যমে তাদেরকে বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই এই পিরামিডের সাথে প্রাসঙ্গিক তথ্যসমৃদ্ধ ছবিও ব্যবহার করা হয়েছে। ....
প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়। ....
বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন। ....
স্বাস্থ্য অধিদফতরের পরিচালিত গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ মানুষ সাপের কামড়ের স্থানে গিঁট দেয়। আর চিকিৎসকের বদলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভরতার কারণে দেশে প্রতি বছর ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ....
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, বাইরের শক্তিগুলো কেবল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলে অবস্থান করছে এবং এতে নিরাপত্তাহীনতা আরো বাড়ছে। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ....
ফিনলে টি কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, এ বছর চা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তার মনে হয় না। তবে ন্যূনতম নিলামমূল্য নির্ধারিত থাকায় চায়ের দাম বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা নেই বলেই মনে হয়। ....
পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ গল্পের অন্তর্ভুক্তি শিশুদের সামনে বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গল্পটিতে বিভিন্ন প্রজন্মের শহীদদের পাশাপাশি স্থান পেয়েছে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাও। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে। ....
সোমবার বিকেলে আহমেদ তাদের পারিবারিক ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ স্টোরের বাইরে বিরতির সময় একটি ফুটবল নিয়ে খেলছিলেন এবং মোবাইল স্ক্রোল করছিলেন। ঠিক সেই সময় উন্মুক্ত দরজাসহ একটি হলুদ স্কুল বাসকে তার সামনে দিয়ে চলে যেতে দেখেন। ....