লোড হচ্ছে...
শিয়ালের আক্রমণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
১৩ ঘণ্টা ২৬ মিনিট আগে
স্বামী সাইফুল ইসলাম রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান স্ত্রী শাহিদা আক্তার ওরফে মুন্নিকে (২৯)। ওষুধ মেশানো রসমালাই খেয়ে শাহিদা অচেতন হয়ে পড়ে। এরপর সাইফুল তাঁকে প্রথমে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তারপর মরদেহের পরিচয় গোপন করতে তিনি শাহিদার শরীর থেকে মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেন।
১৬ এপ্রিল, ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে এক নারীকে হত্যা করে ধানখেতে পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা একটি ধানখেতে অর্ধ পোতা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আশুরা বেগম (৪৫) বিলেরঘাট এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং সর্বশেষ স্বামী বাবলু হোসেনের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আশুরাকে তার স্বামীর সঙ্গে দেখা যায়। পরে রাতে বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকেই স্বামী বাবলু হোসেনকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
১১ এপ্রিল, ২০২৬

