
নড়াইলের লোহাগড়ায় সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ সাবানা খানমকে (৩২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়। উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।
উপপরিচালক গোলক মজুমদার জানান, ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পাঁচুড়িয়া গ্রামের ফারুক খানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় চৌকির কোণে রাখা লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিক ব্যাগে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় সাবানা বেগমকে আটক করা হলেও তার স্বামী ফারুক পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবানা জানান, তারা স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এক বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছেন। সাবানা গৃহিণী ও তার স্বামী রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি মাদক কারবারে জড়িত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








