লোড হচ্ছে...
রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার আহবান জানান। একইসাথে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিভাজনের আশঙ্কা প্রকাশ করেন তিনি।
৪ ঘণ্টা ৪ মিনিট আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
৩ দিন আগে

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘মানহানি’, ‘অপমান’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘ভুল তথ্যের’ মতো বিষয়গুলোর অস্পষ্ট সংজ্ঞা, অনলাইন কনটেন্ট অপসারণের ক্ষমতা এবং সংশ্লিষ্ট অপরাধে কঠোর কারাদণ্ডের প্রস্তাব মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রফিট ল (আইসিএনএল) বলছে, খসড়ার কয়েকটি বিধান বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক হতে পারে।
৪ দিন আগে

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
১০ দিন আগে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের মোট জনগোষ্ঠীর প্রতি পাঁচজনের মধ্যে একজন কিশোর-কিশোরী। তাই তরুণ প্রজন্মকে সুস্থ ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টি শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে নীতি সংস্কারকে দ্রুত মাঠপর্যায়ে দৃশ্যমান কাজে রূপান্তর করতে হবে।’
১২ দিন আগে

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কাজ করছে।
১৫ দিন আগে

রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা গত তিন দশকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সম্প্রতি মানুষের ওপর এসব বন্য প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ায় নাগরিকদের সুরক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ।
২০ দিন আগে

দেশের সকল প্রবীণ নাগরিকদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, ‘প্রবীণ ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।’
২৫ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আইটি বিশেষজ্ঞ, গণমাধ্যম পেশাজীবী, মানবাধিকার সংস্থা এবং অন্যান্য অংশীজনদের সাথে ব্যাপক আলোচনার পরই সরকার বিলটি চূড়ান্ত করবে।’
২৭ দিন আগে

বার্তায় জানানো হয়, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআইজি (ভারপ্রাপ্ত) মো: সাইফুদ্দিন শাহীন বলেন, ‘বর্তমান প্রজন্ম একইসাথে বাস্তব ও ডিজিটাল দুই জগতেই বসবাস করছে। প্রযুক্তির বিস্তার মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করলেও এর সাথে সৃষ্টি হয়েছে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধ। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার সম্পর্কেও সমানভাবে সচেতন হতে হবে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে মূল্য সর্বনিম্ন পর্যায়ে থাকায় প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছিল। এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও পাচার ঠেকাতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছিল।
২১ সেপ্টেম্বর, ২০২৬


