হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশী কূটনীতিক, আওয়ামী লীগের কর্মসূচি, দেশের চলমান পরিস্থিতি, আন্তর্জাতিক সম্প্রদায়, সাইবার সুরক্ষা আইন, মো: আসাদুজ্জামান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংগৃহীত
ads

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সরকারি ভাষ্য জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।’

দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশী কূটনীতিকদের অবহিত করার পর প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে তাদের সাথে আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।