
রোহিঙ্গা বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকারসংক্রান্ত বিচারিক সাড়াদান জোরদারে কক্সবাজারে দুই দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেবেন ১৮ জন নারী বিচারক।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের (বিডব্লিউজেএ) পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২ ও ৩ ডিসেম্বর কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বিডব্লিউজেএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করছে। কর্মশালায় মনোনীত বিচারকদের অংশগ্রহণসহ যাবতীয় ব্যয় বহন করবে ইউএনএইচসিআর।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









