লোড হচ্ছে...
মৌলভীবাজারের কমলগঞ্জে যৌতুকের অতিরিক্ত দেড় লাখ টাকা না পেয়ে বিয়ের আসরে এলেন না বর। বিয়ের সব আয়োজন শেষে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ কনের।
২ ঘণ্টা ৫২ মিনিট আগে

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় অর্থ দানের অভিযোগে ৪৭ বছর বয়সী এক তুর্কি নারীকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা ২৬ মিনিট আগে

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ২৩৮ জন। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা ৬ মিনিট আগে

নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি বুলবুলের। তাকে ছাড়া মানবেতর দিন কাটাচ্ছে তার স্ত্রী ও একমাত্র মেয়ে।
৭ ঘণ্টা ১৩ মিনিট আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
১১ ঘণ্টা ৫৪ মিনিট আগে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের নির্বাচনে রুকনদের প্রত্যক্ষ ভোটে মাওলানা দেলোয়ার হোসাইন আমির এবং ডা. হারিছ উদ্দিন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন; গঠিত হয়েছে পূর্ণাঙ্গ উপজেলা কর্মপরিষদ কমিটি।
২২ ঘণ্টা ৫৩ মিনিট আগে

কলকাতায় চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেটের জৈন্তাপুর সীমান্তে খুলনার মা-মেয়েকে আটক করেছে বিজিবি। এ সময় ভুক্তভোগীদের ৬০ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে দালাল চক্র।
২৩ ঘণ্টা ২৩ মিনিট আগে

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবে মতবিনিময় সভায় আইনজীবী শিশির মনির বলেছেন, বন্দি প্রত্যর্পণ আইন ছাড়া শেখ হাসিনাকে ফেরানোর বিকল্প নেই। পাশাপাশি তিনি বর্তমান রাজনীতি ও ওসমান হাদী হত্যা মামলার তদন্ত নিয়ে কথা বলেন।
১ দিন আগে

রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ও-লেভেল ও এ-লেভেল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তারা মেধা পাচার রোধ, শিক্ষানীতির সমন্বয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার আহ্বান জানান।
১ দিন আগে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে টানা তিন দিনের সাঁড়াশি অভিযানে ৩৪টি কারখানা থেকে বাংলাদেশীসহ ৫১৯ বিদেশী কর্মী আটক। নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
১ দিন আগে

ইয়েমেন জুড়ে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ ৪১ জন নিহতের দাবি করেছে হুতি গণমাধ্যম। অপরদিকে, সৌদি আরবের জাজান বন্দর ও আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার দাবি হাউছিদের।
১ দিন আগে

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্কের মাঝে প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়েছেন জশ হ্যাজলউড। প্রয়োজনে অস্ট্রেলিয়া দল ছাড়ার বিষয়টিও বিবেচনা করবেন জশ।
১ দিন আগে

সংস্কৃতির বিপর্যয় কাটিয়ে উঠতে আগামী ডিসেম্বরে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব ও নজরুল বর্ষ পালনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বগুড়ায় জাসাসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
১ দিন আগে

বরিশালের উজিরপুরে মডেল টেস্ট পরীক্ষা চলাকালে বোরকা পরা নারীকে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষের বিরুদ্ধে। স্থানীয়দের বাধার ভিডিও ভাইরাল হওয়ায় তদন্তের দাবি উঠেছে।
১ দিন আগে

সিলেট নগরীর চালিবন্দরে পার্কিং করে রাখা চারটি বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছড়ারপাড় এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১ দিন আগে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদ ফেরার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম। কুমিল্লা মহানগরী কর্মী শিক্ষাশিবিরে তিনি প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দেন।
২ দিন আগে

দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচি থেকে জুলাই সনদ বাস্তবায়ন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
২ দিন আগে

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন হয়েছে। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন সমাজ ও রাষ্ট্রের সকল নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
২ দিন আগে

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তা রেদোয়ান হোসেন রিফাতকে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং নেতা সজীবের বিরুদ্ধে। নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
২ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে আগুন সন্ত্রাসের প্রতিবাদে সরকার গঠনের পর প্রথমবারের মতো বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল।
২ দিন আগে


