
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের শাখাভিত্তিক মজলিসে শূরা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জেলার ৮টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: অগ্নিসন্ত্রাস ও নাশকতায় কি ফিরতে পারবে আওয়ামী লীগ? কী বলছেন বিশ্লেষক ও রাজনীতিকরা
রুকনদের প্রত্যক্ষ ভোটে বিভিন্ন শাখার পুরুষ ও মহিলা সদস্যরা নির্বাচিত হন।
সমাপনী অধিবেশন ও প্রধান অতিথির বক্তব্য
নির্বাচন-পরবর্তী মজলিসে শূরার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
আরো পড়ুন: কীভাবে এখন ধরা পড়ছেন আত্মগোপনে থাকা প্রভাবশালীরা? গ্রেফতারের নেপথ্যে প্রশ্ন
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে।’
এ সময় তিনি সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের আদর্শিক দৃঢ়তা, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
বক্তব্যে তিনি শহীদ সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট পরিস্থিতির বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
আরো পড়ুন: যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ও সংসদ সদস্য মো: রুহুল আমিন। পুরো অধিবেশনটি সঞ্চালনা করেন সহকারী অঞ্চল পরিচালক আলমগীর বিশ্বাস।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
অধিবেশন শেষে নবনির্বাচিত শূরা সদস্যদের উপস্থিতিতে আগামী দিনে চুয়াডাঙ্গা জেলায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









