
আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ শিশু।
রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন : ‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’
২৪ ঘণ্টার সংক্রমণ ও মৃত্যুর চিত্র
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এই সময়ে নতুন করে ৭৬ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৭ শিশু।
১৫ মার্চ থেকে মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরো ১০৫ শিশু। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মোট ১ হাজার ৩৫২ শিশু মারা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









