মালয়েশিয়া, কারখানা, অভিযান,  বাংলাদেশী, আটক, কর্মী, 
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় অভিযান : বাংলাদেশীসহ আটক ৫১৯ কর্মী । সংগৃহীত
ads

মালয়েশিয়াজুড়ে অবৈধ বিদেশী কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। টানা তিন দিন ধরে দেশের ৩৪টি কারখানায় একযোগে চালানো এই অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৫১৯ জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে। 

আরো পড়ুন : কীভাবে এখন ধরা পড়ছেন আত্মগোপনে থাকা প্রভাবশালীরা? গ্রেফতারের নেপথ্যে প্রশ্ন

গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে সর্বমোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

অভিযানের বিস্তারিত ও অংশগ্রহণকারী বাহিনী

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা সরাসরি অংশ নেন। পাশাপাশি অভিযানে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরো পড়ুন : রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

আটক ব্যক্তিদের পরিচয় ও ক্লাংয়ের মেরু এলাকার অভিযান

আটক হওয়া বিদেশী নাগরিকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

পুরো অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এ সময় সেখান থেকে ৭১ জন বিদেশী নাগরিককে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।

আরো পড়ুন : হলিউড কিংবদন্তিদের কাতারে শাহরুখ, পেছনে ফেললেন যাদের

স্থানীয়দের বিরুদ্ধে তদন্ত ও সাক্ষী নোটিশ জারি

কারখানায় অবৈধভাবে বিদেশী কর্মী নিয়োগের বিষয়ে অধিকতর তদন্তে সহায়তার জন্য স্থানীয় নাগরিকদের কাছে ৪২টি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ জারি করা হয়েছে। এসব নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিদেশী কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও বিদেশী কর্মী নিয়োগের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু অবৈধ বিদেশি কর্মীদের আটক করেই অভিযান শেষ করা হবে না; তাদের অবৈধভাবে নিয়োগ দেয়া নিয়োগকর্তা, আশ্রয়দাতা এবং এ কাজে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিভাগটি আরো সতর্ক করে বলেছে, বৈধ অনুমতি ছাড়া বিদেশী কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার সাথে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।