
জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে শুক্রবার জুমার নামাজের সময় আগত মুসল্লিদের মধ্যে অর্থ দান করায় ৪৭ বছর বয়সী এক পর্যটক তুর্কি নারীকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
আরো পড়ুন : ‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’
কী অভিযোগ রয়েছে ওই তুর্কি নারীর বিরুদ্ধে?
ইসরাইলি পুলিশের মতে, ৪৭ বছর বয়সী ওই পর্যটক মুসলিম মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অনলাইনে এবং অন্যান্য স্থানে তিনি ‘সমর্থন’ ছড়ানোর পাশাপাশি নিহত হামাস নেতা আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
তারা আরো জানায়, সন্দেহভাজন ওই নারী ‘হামাসের সাথে সম্পৃক্ত’ বলে চিহ্নিত হয়েছেন। তবে মসজিদ প্রাঙ্গণে ওই নারী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচারণামূলক কোনো কিছু বিতরণ করেছিলেন কি না, তা পুলিশের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
জব্দকৃত আলামত ও পরবর্তী আইনি পদক্ষেপ
ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা ওই নারীর ফোন ও ব্যাকপ্যাক জব্দ করেছে। সন্ত্রাসবাদে উসকানি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য সেবা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন আচরণের সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তারা আরো জানায়, আজই (রোববার) তাকে আদালতে হাজির করা হবে এবং সেখানে তার রিমান্ড (আটকের মেয়াদ) বাড়ানোর আবেদন জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









