
রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. হারিছ উদ্দিন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ ও অতিথিদের উপস্থিতি
নির্বাচনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ। এ সময় তিনি নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও সদ্য সাবেক উপজেলা আমির ডা. হারুনুর রশিদ।
পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন
উপজেলা আমিরের শপথ গ্রহণ শেষে উপজেলা নায়েবে আমির, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
নায়েবে আমির: মোহাম্মদ কামাল উদ্দিন
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মাওলানা সিদ্দিকুল ইসলাম ও ডা: আব্দুল হান্নান
কর্মপরিষদ সদস্য: খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম এবং মাওলানা সাইফুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









