লোড হচ্ছে...
‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সিংহভাগ নেতাকর্মী দেশের বাইরে পলাতক। সেখান থেকে এখানকার কিছু লোকজনকে তারা উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে পা দিয়ে কিছু লোক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’
১ ঘণ্টা ১১ মিনিট আগে

‘গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।’
৫ ঘণ্টা ৪৭ মিনিট আগে

মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
৬ ঘণ্টা ২৮ মিনিট আগে

‘২৩ তারিখ পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।’
২৩ ঘণ্টা ১০ মিনিট আগে

চিঠিতে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। একইসাথে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যৌক্তিক নয়। কারণ, তাদের হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রফতানির মাত্র নয় শতাংশ আসে।
২ দিন আগে

‘কিছু কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতেও বাধ্য হতে পারে। এর ফলে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রফতানি আয় কমে যাবে। পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’
৩ দিন আগে

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা নিয়ন্ত্রণ, ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রোধ এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দ্রুত শ্রমিকবান্ধব ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
৩ দিন আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের উলাইলে আল মুসলিম গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক।
৪ দিন আগে

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, সকালে ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে।
৪ দিন আগে

‘পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার ক্ষেত্রে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।’
৫ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
৫ দিন আগে

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা সরকারের নজরদারি রয়েছে।
৫ দিন আগে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েক শ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
৫ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৫ দিন আগে

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে দিনভর পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ৩৬টি কারখানা বন্ধ ঘোষণা, ১৯টি মামলায় শতাধিক গ্রেফতার এবং ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন।
৬ দিন আগে

আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেয়ার দিন নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করতে সম্পূর্ণ প্রস্তুত ছিল।
৬ দিন আগে

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছিল।
৬ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
৬ দিন আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ২২টি পোশাক কারখানা। আরো ৩০ কারখানায় ছুটি ঘোষণা, সহিংসতার মামলায় গ্রেফতার ৬৫।
৭ দিন আগে

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।
৮ দিন আগে


