লোড হচ্ছে...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফায় আরো ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দফায় রাজবাড়ী জেলার দুটি পৌরসভার মেয়র ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।
৪ দিন আগে

অভিযানের শুরুতে স্থানীয় কিছু দখলদার বাধা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
৪ দিন আগে

২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠানোর মাধ্যমে পৌরসভা গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে উদ্যোগ নেন সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
৫ দিন আগে

খবর ছড়িয়ে পড়ার পর মোকামতলায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সদস্যরা। এ ছাড়া প্রস্তাবিত পৌরসভার আওতাধীন কাশীপুর গ্রামের যুবসমাজ এবং অধিকার মানব কল্যাণ সংস্থার সদস্যরাও মিষ্টি বিতরণ করেন।
৫ দিন আগে

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
৫ দিন আগে

পৌরসভা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়। মূলত পৌরসভার পরিচ্ছন্নতা টিম এবং পৌরবাসীর মধ্যে যোগসূত্র স্থাপনই এই পেজটির প্রধান উদ্দেশ্য। এই পেজে নাগরিকরা শহরের যেকোনো স্থানে সড়ক বাতি এবং জমে থাকা ময়লা আবর্জনার ছবির সঠিক লোকেশন কমেন্ট করে জানালে পরিচ্ছন্ন কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আবর্জনা অপসারণ করছেন এবং সড়ক বাতির ব্যবস্থা করছেন।
৬ দিন আগে

ঢাকার ধামরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যয়ের দফাওয়ারি পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই পৌরসভা ও অঙ্গ সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।
৯ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নির্বাচন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত তালিকায় নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়। তারা ২০২৭-২৮ কার্যকালে নিজ নিজ উপজেলা ও পৌরসভা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।
৯ দিন আগে

মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও বেশির ভাগ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’
১০ দিন আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
১৫ দিন আগে

পাবনার চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে থানা বাজার মোড় ও নতুন বাজার জার্দিস মোড়ে পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছাসেবক ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ করা হয়েছে।
১৭ দিন আগে

৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
২২ দিন আগে

নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।
২০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক সম্মতি দেয়ায় আনন্দ মিছিল করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
১০ অক্টোবর, ২০২৬


