
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফায় ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দফায় রাজবাড়ী জেলার দুটি পৌরসভার মেয়র ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তিন প্রার্থী হলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো: পলাশ খান আব্দুল্লাহ, রাজবাড়ী পৌরসভার মেয়র পদে সাইদুর জামান সাকিব ও পাংশা পৌরসভার মেয়র পদে এম জহিরুল ইসলাম।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করছে এনসিপি। রাজবাড়ী জেলায় ঘোষিত তিন প্রার্থী দ্রুত নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








