বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণার জন্য আয়োজিত সভা
বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণার জন্য আয়োজিত সভা। নয়া দিগন্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

সম্প্রতি আয়োজিত এক সভায় রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

ঘোষিত তালিকায় বাঘাইছড়ি পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির তিনবারের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট মো: রহমত উল্লাহ।

এছাড়া পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আবছার হোসেন, ২ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক মো: ওবায়দুল হক, ৩ নম্বর ওয়ার্ডে ডা: সরদার আব্দুর রহিম, ৫ নম্বর ওয়ার্ডে মো: শাখাওয়াত হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ডে কৃষিবিদ মো: বাহাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।