
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আওতাধীন ১৫টি উপজেলা ও পৌরসভা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমির নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলা শাখার নির্বাচন বিভাগের প্রকাশিত তালিকায় নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহরাস্তি উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মো: মোস্তফা কামাল। একই উপজেলার পৌরসভা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম।
এছাড়া চাঁদপুর পৌরসভায় অ্যাডভোকেট মো: শাহজাহান খান, চাঁদপুর সদর উপজেলায় মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলায় মাওলানা ইউনুছ হেলাল ও ফরিদগঞ্জ পৌরসভায় মাওলানা মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
হাজীগঞ্জ উপজেলা শাখায় বি এম কলিম উল্লাহ ও পৌরসভা শাখায় মাওলানা আবুল হাসানাত, কচুয়া উপজেলা শাখায় অ্যাডভোকেট আবু তাহের মেছবাহ ও পৌরসভা শাখায় মাওলানা আব্দুছ সামাদ আজাদী আমির নির্বাচিত হয়েছেন।
এছাড়া মতলব উত্তর উপজেলা শাখায় অধ্যাপক আবুল বাশার দেওয়ান, ছেংগারচর পৌরসভায় এ এইচ এম রবিউল আলম, মতলব দক্ষিণ উপজেলা শাখায় মাওলানা ওমর ফারুক ভূঁইয়া, মতলব পৌরসভায় মো: জসিম উদ্দিন প্রধানীয়া ও হাইমচর উপজেলা শাখায় মাওলানা আবুল হোসাইন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নির্বাচন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত তালিকায় নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়। তারা ২০২৭-২৮ কার্যকালে নিজ নিজ উপজেলা ও পৌরসভা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








