
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বলেছেন, ‘আগামী ইউনিয়ন, পৌরসভা নির্বাচনে দল যদি কলাগাছকেও মনোনয়ন দেয়, সে প্রার্থীকেই সমর্থন করতে হবে।’
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী দূর্গাপূজা উপলক্ষে উপজেলা বিভিন্ন গ্রামের পূজামণ্ডপ প্রদর্শন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








