লোড হচ্ছে...
কক্সবাজারের রামুর ‘আতঙ্কের সড়ক’ হিসেবে পরিচিত ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহরণের শিকার ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে পরিবারের কাছে ফিরেছেন। তবে কীভাবে তিনি মুক্ত হলেন—তা নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন দাবি, আর সেখানেই জন্ম নিয়েছে ধোঁয়াশা।
২৩ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শীলখালী পাহাড়সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
২১ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০ এপ্রিল, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৮ এপ্রিল, শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
১৮ এপ্রিল, ২০২৬
গাজীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ফিল্মি কায়দায় অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
১৭ এপ্রিল, ২০২৬
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৭ এপ্রিল, ২০২৬
রাজবাড়ী শহর থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হওয়া উজ্জ্বল ভৌমিক (৫৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে নিজের আট বছরের অবুঝ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রবাসে থাকা মায়ের কাছে সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরা ছবি পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন পাষণ্ড পিতা ও তার সহযোগী। তবে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শিশু সিয়ামকে (৮) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের শিকার স্কুল ছাত্রকে উদ্ধারের ঘটনায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলায় মাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর কোল থেকে তিন মাসের এক শিশুকে চুরির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে দিনভর অভিযানের পর ঢাকার সদরঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে। এ সন্দেহে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভরদুপুরে রাজধানী থেকে ৩ বছরের শিশুকে অপহরণের পর ২৪ ঘন্টার মধ্যে আপহরণকারীসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে...
৩০ জানুয়ারি, ২০২৬
উগান্ডার প্রধান বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে জোরপূর্বক বের করে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (তারিখ) তার রাজনৈতিক দল ‘ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম’ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে এই অভিযোগ করেছে।
১৭ জানুয়ারি, ২০২৬

