লোড হচ্ছে...
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তদন্তের ধারাবাহিকতায় টানা দুই রাত অভিযান চালিয়ে প্রথমে নিমগাছি এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাকুলিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুল মালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২১ দিন আগে

মাহফুজার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মাহফুজাকে নির্যাতন করা হতো। সেই নির্যাতনের ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছে।
২১ দিন আগে

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম আগুন দেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান। একটি টিনের ঘরে আগুন দেয়া হয়েছিল। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সুযোগ নেই। ঘরটি পুড়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আরো একটি ঘরে আগুন দেয়ার খবর পেয়েছেন তিনি।
২২ দিন আগে

আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি নয়, আধিপত্যবাদের পক্ষের শক্তি উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি তারাই, যারা শত জুলুম-নির্যাতনের পরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। দেশের সঙ্কটকালে জনগণকে কঠিন পরিস্থিতির মুখোমুখি রেখে একমাত্র জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এমনকি জামায়াতে ইসলামীর কোনো নেতা স্বেচ্ছায় নির্বাসনে লন্ডন বা দিল্লি চলে যাননি।’
২২ দিন আগে

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো: ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
২২ দিন আগে

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ভুক্তভোগীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২২ দিন আগে

সম্প্রতি জেরিনের অন্যত্র বিয়ে হলে ফেনীতে কর্মরত সাবেক স্বামী দেলোয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেরিনকে নিয়ে আবেগময় একটি পোস্ট দেন। এ নিয়ে জেরিনের আত্মীয়-স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
২২ দিন আগে

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২২ দিন আগে

ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২২ দিন আগে

আলমগীর শিকদার তাদের ভাড়া করেছিলেন। তাদের বলা হয়েছিল, যেভাবেই হোক জাহাঙ্গীরের একটি হাত কেটে ফেলতে হবে, এতে তার মৃত্যু হলেও সমস্যা নেই।
২৩ দিন আগে

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রিদুয়ানুল হক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৩ দিন আগে

আজ দুপুরে ফারুক তার মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে ফারুক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার চাচি সোনাভানকে কুপিয়ে গুরুতর জখম করেন।
২৩ দিন আগে

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৮/এ রোডের এম ব্লকের ৩৯৬৮/৩৯৬৯ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২৩ দিন আগে

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের জীবন শহীদ ওসমান হাদীর মৃত্যুর বদলা নেয়ার জন্য উৎসর্গ করে দিলাম। এ বদলা না নিয়ে আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না।’
২৩ দিন আগে

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
২৪ দিন আগে

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হন শাকের।
২৪ দিন আগে

খুলনা মহানগরীর জিন্নাপাড়া এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৪ দিন আগে

পারিবারিক কলহের জেরে বুধবার সন্ধ্যার পর স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন রাতেই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর প্রচার করে।
২৪ দিন আগে

সকালে কালীগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানে ঢুকে মিলন সরদার ও তার কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে তাইজুল সরদারসহ তার সহযোগীরা। এতে মিলন সরদার পক্ষের জহির ও মহাসিন মারাত্মক জখম হয়।
২৪ দিন আগে

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার মাগুরা সদর থানায় মামলা করেন।
২৪ দিন আগে


