
ঢাকার সাভারের সন্ত্রাসী, ছাত্র হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী আনোয়ার মাঝিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর পৌর এলাকার ডগরমোড়ায় তার সুদের ব্যবসার অফিস থেকে সাভার মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা গেছে, জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করে হত্যাসহ একাধিক মামলার আসামি আনোয়ার মাঝি। তিনি দীর্ঘদিন হাজতবাস শেষে সম্প্রতি জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে প্রতিবেশী শাপলা হিজড়ার বাড়িতে ডাকাতি, স্বর্ণের দোকানে ডাকাতি, ছিনতাইসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সাম্প্রতিককালে আওয়ামী লীগের নৈরাজ্যের সাথে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রাতে নয়া দিগন্তকে আনোয়ার মাঝির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ার মাঝির বিরুদ্ধে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








