লোড হচ্ছে...
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষীপাশা থেকে ইজিবাইকে করে ঈশানগাতি গ্রামের দিকে যাচ্ছিলেন মিজান শেখ। পথিমধ্যে যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে এলে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
৬ দিন আগে

দুপুরে মোটরসাইকেলযোগে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিলেন মাহমুদুল হক শাহীন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
৬ দিন আগে

নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
৬ দিন আগে

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ দিন আগে

হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে দুপুর ১টা ১৪ মিনিটে উড্ডয়ন করে। জোশিমঠ উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
৬ দিন আগে

এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।
৬ দিন আগে

পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে টং ঘরে আশ্রয় নেওয়া ৮ জনের মধ্যে বজ্রপাতে ৬ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।
৬ দিন আগে

হেলিকপ্টারটি দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। জোশিমঠ উপত্যকা অতিক্রম করার সময় ট্র্যাকিং সিস্টেমের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৬ দিন আগে

তদন্তকারীদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে কি না তা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
৬ দিন আগে

পারিবারিক বিষয় নিয়ে স্বামী নূরুল ইসলামের সাথে স্ত্রী রূপালী খাতুনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৬ দিন আগে

৬০ রানেই ৬ উইকেট হারিয়ে তখন কেবল গুটিয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু সেখান থেকে নাঈম হাসান ও জাকের আলী কিছুটা প্রতিরোধ গড়েন। দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
৬ দিন আগে

মির্জা ফয়সল আশা প্রকাশ করেন, জামায়াতের প্রার্থী বিরোধী পক্ষ থেকে একটি ‘ছায়া সরকার’-এর ভূমিকা পালন করবেন। সরকারের কোনো ভুলত্রুটি কিংবা সীমাবদ্ধতা থাকলে তা তুলে ধরার জন্যও তিনি দেলাওয়ার হোসেনের প্রতি আহ্বান জানান।
৬ দিন আগে

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরো ৫ প্রবাসী বাংলাদেশীর লাশ ডিএনএ পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে দেশে ফিরছে। বিমানবন্দরে লাশ পৌঁছানোর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
৬ দিন আগে

আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সাথে লড়াইয়ের পর মারা গেছেন অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। প্যাট্রিক স্টুয়ার্টের স্মরণে ফুলের পরিবর্তে জনস হপকিনস আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টার ফান্ড এবং আলঝেইমার্স ফাউন্ডেশন অব আমেরিকার পরিচর্যাকারীদের সহায়তা তহবিলে অনুদান দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
৬ দিন আগে

মূল পর্বের নকআউট পর্বে অবশ্য নজরকাড়া পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। প্রথমে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।
৬ দিন আগে

চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে অপরাধ দমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
৬ দিন আগে

২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট পাঁচ হাজার ২৪৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিন হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
৬ দিন আগে

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর পর আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৬ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৫৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৫৯ জন, সুনামগঞ্জে ১৯৪ জন, সিলেটে ১৯৫ জন ও মৌলভীবাজারে ৭৮ জন রয়েছেন।
৬ দিন আগে

জাগপা নেতা রাশেদ প্রধান বিএনপি সরকারের বিরুদ্ধে মোদী সরকারের সাথে দেশবিরোধী চুক্তি ও তিস্তা প্রকল্পে চীনকে বাদ দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেন। একইসাথে তিনি ভারতে মুসলিম নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
৬ দিন আগে


