বাসের আলম সিদ্দিকী, যুবলীগ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আটক, তাহজিব আলম সিদ্দিকী, সন্ত্রাসবিরোধী মামলা
বাসের আলম সিদ্দিকী। সংগৃহীত
ads

থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।

বাসের আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে।

উল্লেখ্য, বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীর চাচা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ রয়েছে। তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে।