পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির, শেখ হাসিনা, প্রত্যর্পণ, সন্ত্রাসী
ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। ইন্টারনেট
ads

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেয়া হবে না ব‌লে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশী কূটনীতিকদের ব্রিফ শে‌ষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দে‌শে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা ব‌লেন।

রয়টার্সের প্রতিবেদন ’শেখ হাসিনার ১৬ ডিসেম্বরে দেশে ফিরতে চান’ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। কিন্তু আকাঙ্ক্ষা আর বাস্তবতা দু’টি ভিন্ন বিষয়- এই দু’টির মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেয়া হবে না।

তিনি বলেন, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ ভাবতেই পারেন যে, তিনি হেঁটে হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু না, তিনি কোনো সাধারণ যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এটুকুই বাস্তবতা।

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে হুমায়ুন কবির বলেন, সরকার আত্মবিশ্বাসী। কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকারের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান রয়েছে। আত্মবিশ্বাসের সাথে জনগণকে আস্থায় নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।