
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









