লোড হচ্ছে...
হেলিকপ্টারটি দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। জোশিমঠ উপত্যকা অতিক্রম করার সময় ট্র্যাকিং সিস্টেমের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৬ দিন আগে

তদন্তকারীদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে কি না তা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
৬ দিন আগে

পারিবারিক বিষয় নিয়ে স্বামী নূরুল ইসলামের সাথে স্ত্রী রূপালী খাতুনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৬ দিন আগে

৬০ রানেই ৬ উইকেট হারিয়ে তখন কেবল গুটিয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু সেখান থেকে নাঈম হাসান ও জাকের আলী কিছুটা প্রতিরোধ গড়েন। দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
৬ দিন আগে

মির্জা ফয়সল আশা প্রকাশ করেন, জামায়াতের প্রার্থী বিরোধী পক্ষ থেকে একটি ‘ছায়া সরকার’-এর ভূমিকা পালন করবেন। সরকারের কোনো ভুলত্রুটি কিংবা সীমাবদ্ধতা থাকলে তা তুলে ধরার জন্যও তিনি দেলাওয়ার হোসেনের প্রতি আহ্বান জানান।
৬ দিন আগে

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরো ৫ প্রবাসী বাংলাদেশীর লাশ ডিএনএ পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে দেশে ফিরছে। বিমানবন্দরে লাশ পৌঁছানোর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
৬ দিন আগে

আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সাথে লড়াইয়ের পর মারা গেছেন অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। প্যাট্রিক স্টুয়ার্টের স্মরণে ফুলের পরিবর্তে জনস হপকিনস আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টার ফান্ড এবং আলঝেইমার্স ফাউন্ডেশন অব আমেরিকার পরিচর্যাকারীদের সহায়তা তহবিলে অনুদান দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
৬ দিন আগে

মূল পর্বের নকআউট পর্বে অবশ্য নজরকাড়া পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। প্রথমে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।
৬ দিন আগে

চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে অপরাধ দমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
৬ দিন আগে

২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট পাঁচ হাজার ২৪৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিন হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
৬ দিন আগে

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর পর আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৬ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৫৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৫৯ জন, সুনামগঞ্জে ১৯৪ জন, সিলেটে ১৯৫ জন ও মৌলভীবাজারে ৭৮ জন রয়েছেন।
৬ দিন আগে

জাগপা নেতা রাশেদ প্রধান বিএনপি সরকারের বিরুদ্ধে মোদী সরকারের সাথে দেশবিরোধী চুক্তি ও তিস্তা প্রকল্পে চীনকে বাদ দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেন। একইসাথে তিনি ভারতে মুসলিম নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
৬ দিন আগে

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশী কর্মী নিহত হন। এর মধ্যে নয়জনের লাশ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়।
৬ দিন আগে

ফিলিপাইনে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মায়োনে শুক্রবার (৩০ অক্টোবর) শক্তিশালী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। প্রায় ছয় মিনিট ধরে চলা এ অগ্ন্যুৎপাতে আগ্নেয়গিরিটি থেকে হাজার হাজার মিটার উঁচুতে ছাই ও ধোঁয়ার কালো মেঘ ছড়িয়ে পড়ে।
৬ দিন আগে

ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। নিচতলায় সেপটিক ট্যাংকের উপর নির্মিত দু’টি কক্ষ পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। সকালে ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান।
৬ দিন আগে

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিমুলতলা মাঠে একটি গাড়ল ভেড়াকে দংশন করার চেষ্টা করছিল সাপটি। এ সময় বিষয়টি কৃষক হাসানের নজরে আসে। পরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে আহত করে আটক করেন।
৬ দিন আগে

মন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমাত্রিক অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেন।
৬ দিন আগে

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের পর কোনো রাজনৈতিক জোটই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের উপায় নিয়ে আলোচনা করেছে বিরোধীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিরোধী দলীয় নেতা নাফতালি বেনেট ও গাডি আইজেনকোট এ আলোচনা করেন।
৬ দিন আগে

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে এসএমপি।
৬ দিন আগে


