লোড হচ্ছে...
দুর্ঘটনার পর আহত ব্যক্তির জীবন রক্ষায় প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চিকিৎসাবিজ্ঞানে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে পরিচিত। এ সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হলে প্রাণহানি ও গুরুতর শারীরিক ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো যায়।
৯ দিন আগে

ভুক্তভোগীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে ট্রাস্টি বোর্ড দুর্ঘটনায় বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।
৯ দিন আগে

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
৯ দিন আগে

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে চালকসহ নয়জন আহত হয়েছেন।
৯ দিন আগে

মেহেদী হাসান কবির ও তার বন্ধু রায়হান মিয়া মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ পড়ে দুই বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
১০ দিন আগে

নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখে কয়েকজন যুবক অটোরিকশাযোগে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
১০ দিন আগে

ভারতের ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ১৮ চাকার একটি ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছেন।
১০ দিন আগে

সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন শামসুল আলম ও সাখাওয়াত হোসেন। বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে পৌঁছালে আকন বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।
১০ দিন আগে

এক সময় নছিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মিরাজ। তার উপার্জনেই চলত পাঁচ সদস্যের সংসার। একটি সড়ক দুর্ঘটনা বদলে দিল তার জীবনের চিত্র।
১০ দিন আগে

হাজারবাড়ীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল কোনামালঞ্চ এলাকায় পৌঁছালে সড়ক পারাপার হতে যাওয়া সুফিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হন।
১১ দিন আগে

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
১১ দিন আগে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সাথে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন।
১১ দিন আগে

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
১১ দিন আগে

দশ মাসের পরিসংখ্যানে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মে মাসে। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। এরপর আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হন। মার্চ ও জুলাইয়ে যথাক্রমে ৩২ ও ৩১ জন প্রাণ হারান।
১২ দিন আগে

বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
১২ দিন আগে

সীতাকুণ্ডের কুমিরায় লরির ধাক্কায় একটি বাস উল্টে সেটির নিচে চাপা পড়ে নিহত হন আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। দুর্ঘটনায় রাজিয়া নামে আরেক শিক্ষার্থী আহত হন।
১৩ দিন আগে

সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করতে আসেন তিন শ্রমিক। এ সময় সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে জামালহাট এলাকায় একটি অটোভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।
১৪ দিন আগে

একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সামনের ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন।
১৪ দিন আগে

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকালে সিরাজদিখান থানার লতব্দী ইউনিয়নের গয়াতলা মসজিদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে বসে থাকা তিনজনের ওপর হলুদ রঙের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়।
১৪ দিন আগে

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
১৪ দিন আগে


