লোড হচ্ছে...
গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে অভিযুক্ত প্রাক্তন শিক্ষার্থী ও কর্মীদের সমর্থনে ভোট দিয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। ফেডারেল মামলা, শিক্ষকদের অবস্থান এবং ক্যাম্পাসের চলমান উত্তেজনা নিয়ে বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন।
২০ ঘণ্টা ৫১ মিনিট আগে

ডা. ইরান আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ক্ষমতাসীনদের দায়ের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করে পরোয়ানা তামিলের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।’
১ দিন আগে

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।
৬ দিন আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক।’
৭ দিন আগে

কোটালীপাড়ায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
৮ দিন আগে

টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজির মামলায় কারাবন্দি চার সাংবাদিকের ১৯ নভেম্বরের মধ্যে জামিন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, পাশাপাশি সখীপুর থানার ওসির প্রত্যাহার দাবি।
১১ দিন আগে

‘জিয়াউর রহমানকে সামনে রেখেই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল। তার প্রদর্শিত আদর্শ ও রেখে যাওয়া পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।’
২০ দিন আগে

দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ঐতিহাসিক ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী—জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিল।’
২০ দিন আগে

‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের চর্চা ও জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সুযোগকে কাজে লাগিয়ে বন্ধ দরজা খুলে দিয়েছিলেন।’
২১ দিন আগে

বিবৃতিতে বিএজে নেতৃবৃন্দ বলেন, ‘প্রকাশ্যে ভিডিওতে একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র ছিঁড়ে ফেলা কেবল একটি পত্রিকার প্রতি অবজ্ঞা প্রদর্শন নয়, বরং তা মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাতের শামিল। কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তথ্য ও যুক্তি দিয়ে প্রতিবাদ জানানোর, প্রেস কাউন্সিলে যাওয়ার অথবা আইনি প্রতিকার চাওয়ার সাংবিধানিক ও গণতান্ত্রিক পথ খোলা রয়েছে। কিন্তু সেসব পদক্ষেপ না নিয়ে আক্রমনাত্মক ভঙ্গিতে প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে হুমকি ছড়ানো কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। মতের অমিলের জবাব দিতে হবে যুক্তি ও সত্য দিয়ে, সংবাদপত্র ছিঁড়ে নয়।’
২৫ দিন আগে

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছেড়ায় তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। কোনো সংবাদে আপত্তি থাকলে আইনি পথ বা শালীনভাবে ক্ষোভ প্রকাশের আহ্বান জানান তারা।
২৬ দিন আগে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন লাইভে 'আমার দেশ' পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ও ফ্যাসিবাদী আচরণ করেছেন।
২৬ দিন আগে

সরকার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটি নিজে স্থায়ী সমাধান নয়। যে কাঠামোর মধ্যে ক্ষমতার অপব্যবহার সম্ভব, সেই কাঠামো অপরিবর্তিত থাকলে নতুন সরকারও একই সমস্যার মুখোমুখি হতে পারে। দেখতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে। পুলিশ কি রাজনৈতিক নির্দেশের বাইরে থেকে আইন প্রয়োগ করতে পারছে? মানবাধিকার কমিশন কি স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করতে পারছে? কেউ ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যকর প্রক্রিয়া আছে কি না? নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন কি না? এসব প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে সংস্কার কতটা কার্যকর হয়েছে।
২৮ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘জনগণের সুরক্ষার পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।’
২৭ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে একটি সুসংগত ও কার্যকর সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে তা যেন কোনোভাবেই মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত না করে, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে অপতথ্য মোকাবিলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের নিয়মিত তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’ ভিত্তিক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
১৬ অক্টোবর, ২০২৬

সভায় আগামী মাসের আলোচনার জন্য ‘কিশোর গ্যাং: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর নভেম্বর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী ১৩ নভেম্বর ক্লাবের পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।
৯ অক্টোবর, ২০২৬

নূরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, ‘বুধবার (৭ অক্টোবর) ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব কর্তৃক ক্লাসরুমে হিজাব-নেকাব পরিহিত ছাত্রীকে কটাক্ষ করা হয়েছে। এসময় তাকে ফান্ডামেন্টালিস্ট ও সন্ত্রাসী ট্যাগ দিয়ে হেনস্তা করা হয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত ও নিন্দনীয়।’
৮ অক্টোবর, ২০২৬

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
৫ অক্টোবর, ২০২৬

মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘সাংবাদিকদের ওপর নির্যাতন মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর প্রত্যক্ষ আঘাত। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ করে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।’
২ অক্টোবর, ২০২৬

প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধটি অন্তর্ভুক্তির বিষয়ে এনসিসিসি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। যার যতটুকু অবদান, তা নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬


