খেলাফত মজলিস
লাইভে এসে দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের। নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক ফেসবুক লাইভে এসে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

Advertisement

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রতিবাদ জানান। 

বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রতিটি গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতিমালা থাকতে পারে। রয়েছে সংবিধানসম্মত চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা। এতে কোনো সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে কারো আপত্তি থাকলে কিংবা কারো মানহানি হয়ে থাকলে আইনি প্রতিকার নেয়ার গণতান্ত্রিক পথ খোলা রয়েছে। রয়েছে শালীনভাবে ক্ষোভ প্রকাশ করার আরো জায়গা। তবে প্রকাশ্য লাইভে এসে উস্কানি দিয়ে পত্রিকা ছিঁড়ে ফেলা কোনোভাবেই কাম্য নয়। এটি সংবাদমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। সরকারের দায়িত্বশীল পদে থেকে জনাব রাশেদ খানের এই কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।