লোড হচ্ছে...
সংশ্লিষ্ট ব্যাংকারদের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের নেতৃত্বে আটটি ব্যাংক এ ঋণসুবিধা দেবে। এর মধ্যে সিটি ব্যাংক ৩০০ কোটি টাকা দেবে। বাকি সাতটি ব্যাংক প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা অর্থায়ন করবে। সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ঋণসুবিধার আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড।
১ দিন আগে

চলতি বছর বিদেশগামী কর্মীদের ছাড়পত্র নেয়ার হার বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা সমস্যা দেখা দেয়ার কারনে দিন দিন বিদেশগামী কর্মীর সংখ্যা কমছে। এর মধ্যে আবুধাবি, ইরাক, বাহরাইন, ওমান, লেবাননসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এর মধ্য সরকার নতুন করে জাপানের সাথে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে চুক্তি করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে।
১৪ দিন আগে

রাজধানীর পাইকারি বাজার থেকে মহাসড়ক, গণপরিবহন থেকে আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা-ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতের নানা স্তরে চাঁদাবাজির বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষুদ্র ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, উদ্যোক্তা ও পরিবহন শ্রমিকদের অনেকের কাছে অবৈধ এ অর্থ আদায় কার্যত অলিখিত কর হয়ে দাঁড়িয়েছে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগানো, ভাঙচুর, পণ্য খালাসে বাধা, এমনকি অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।
১৭ দিন আগে

রাবি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা নামে নতুন একটি স্বতন্ত্র দফতর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ দিন আগে

এই সঙ্কট তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ওপর চাপ সৃষ্টি করেছিল, যিনি ক্রমবর্ধমান খাদ্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২০ দিন আগে


