
মালয়েশিয়ায় বিদেশী শ্রমিক সিন্ডিকেটের দৌরাত্ম্য নিজের মুখেই স্বীকার করলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অ্যাজেন্টদের কূটচাল বন্ধে শিগগিরই পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
আরো পড়ুন: গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ায় অনেক বিদেশী শ্রমিককে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে এবং অতিরিক্ত নিয়োগ খরচের মাধ্যমে সিন্ডিকেটগুলো তাদের শোষণ করছে। এ পরিস্থিতিকে তিনি ‘আধুনিক দাসত্ব’ বলে উল্লেখ করেন।
সম্প্রতি ‘মালয়েশিয়া মাদানিয়ান স্কলার্স ফোরাম’ (এফআইএম)-এর এক অনুষ্ঠানে মডারেটর হিসেবে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, মধ্যস্বত্বভোগী বা অ্যাজেন্টদের অতিরিক্ত ফি নেয়া এবং পাসপোর্ট কেড়ে নিয়ে বেতন আটকে রাখার মতো অন্যায় কাজ বরদাশত করা হবে না। বিদেশী শ্রমিক নিয়োগের খরচ যেন যৌক্তিক হয় এবং অতিরিক্ত বোঝা না হয়ে দাঁড়ায়, সে জন্য শ্রমভিত্তিক দেশগুলোর সাথে মালয়েশিয়া সরকার একে একে আলোচনা চালাচ্ছে।
আরো পড়ুন: ইসরাইলি বিমান হামলায় গাজা সিটিতে শিশুসহ নিহত ২
আনোয়ার ইব্রাহিম স্বীকার করেন যে দেশের নির্দিষ্ট কিছু খাতে (যেমন: পাম অয়েল বাগানে ফল কাটার মতো ভারী কাজে) এখনো বিদেশী শ্রমিকের তীব্র প্রয়োজন রয়েছে। সরকার এসব খাতের জন্য নিয়ন্ত্রিতভাবে শ্রমিক নিয়োগের অনুমোদন দিতে প্রস্তুত। তবে এর পাশাপাশি নিয়োগকর্তাদেরও যান্ত্রিকীকরণ ও স্বয়ংক্রিয়করণের মাধ্যমে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








