লোড হচ্ছে...
এনসিপি সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। এনসিপির প্রত্যাশা ছিল, জামায়াত ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থীদের সমর্থন দেবে। তবে জামায়াত ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সিটিতে সমঝোতার বিষয়ে আগ্রহ দেখালেও ঢাকার দুই সিটিতে ছাড় দিতে চায়নি। এ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
১৬ দিন আগে

জনপ্রশাসনে পদোন্নতি ও মর্যদাপূর্ণ পদগুলোতে পদায়নের ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ দীর্ঘদিনের। অব্যাহত এ ঘটনায় জনসেবাকে মুখ্য না মেনে তদবিরেই ভরসা রাখছেন। যে কারণে তারা নিজেদের পদোন্নতি এবং পদায়নে প্রভাবশালী সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছে ধরনা দিচ্ছেন।
১৬ দিন আগে

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে...
১৬ দিন আগে

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার...
১৬ দিন আগে

পশ্চিম তীরে অক্টোবরে তিন হাজারের বেশি হামলা, চালিয়েছে ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা
১৬ দিন আগে

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকালে সিরাজদিখান থানার লতব্দী ইউনিয়নের গয়াতলা মসজিদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে বসে থাকা তিনজনের ওপর হলুদ রঙের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়।
১৭ দিন আগে

মিশিগানে নিজ দলের মুসলিম প্রার্থী আবদুল আল-সাইয়িদকে ঠেকাতে ইসরাইল ইস্যুতে ক্ষুব্ধ ডেমোক্র্যাটিক কংগ্রেসউইম্যান হ্যালি স্টিভেন্স ডেমোক্রেটিক ঐক্য বয়কট করে প্রকাশ্যে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন।
১৭ দিন আগে

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং দুর্নীতি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখে ক্ষমতার টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর নতুন সামরিক হামলা চালাতে পারেন বলে সতর্ক করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান।
১৭ দিন আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা সংক্রান্ত বক্তব্যকে আজগুবি, ভিত্তিহীন ও ডাহা মিথ্যা বলে তীব্র নিন্দা ও চ্যালেঞ্জ জানিয়েছেন।
১৭ দিন আগে

সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারী তাদের মোবাইল ফোনে অক্টোবরের বেতন ও বিগত তিন মাসের বকেয়া টাকা জমা হওয়ার এসএমএস নোটিফিকেশন পান।
১৭ দিন আগে

ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির হুঁশিয়ারি : 'ইরানে নতুন হামলা চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেন নেতানিয়াহু' ইসরাইলের নিরাপত্তার স্বার্থে দ্রুত বিকল্প সরকার গঠনের আহ্বান বিরোধী নেতার
১৭ দিন আগে

স্বার্থান্বেষী মহল মাছ শিকারের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে বাধ নির্মাণ করেছিল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্য অধিদফতরের সহযোগিতায় সেই বাঁধ অপসারণ করা হয়েছে।
১৭ দিন আগে

এক বছরেরও বেশি সময় ধরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১৭ দিন আগে


আরব দলগুলোর সমর্থন নিয়ে নেতানিয়াহুবিরোধী সরকার গঠনে প্রস্তুত জয়েন্ট লিস্ট
১৮ দিন আগে

সিরিয়ার সার্বভৌমত্ব যখন প্রতিদিন লঙ্ঘিত ও লক্ষ্যবস্তু করা হচ্ছে, তখন কিভাবে সীমান্ত নিয়ন্ত্রণ এবং অস্ত্র সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার আহ্বানকে যুক্তিযুক্ত বলা যেতে পারে?
১৮ দিন আগে

তেল আবিবে ইহুদি ও আরবদের যৌথ সরকার গঠনের দাবিতে দুই হাজার বিক্ষোভকারী এক মিছিলে অংশ নেন। সদ্য সমাপ্ত নির্বাচনে ফিলিস্তিনি আরব দলগুলোর ১৯টি আসন ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১৮ দিন আগে

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর দল এককভাবে বৃহত্তম হলেও তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। বিরোধী দলগুলোর মাঝে আসন বিন্যাস ও মতপার্থক্যের কারণে গাদি আইজেনকোটের বিকল্প সরকার গঠনের পথ বেশ জটিল হয়ে উঠেছে।
১৮ দিন আগে

ইসরাইলের বিরোধী নেতা গাদি আইজেনকোট ফের নির্বাচন এড়াতে চারটি শর্তে বিস্তৃত সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাায় নেতানিয়াহুকে হটিয়ে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে তিনি কাজ করছেন।
১৮ দিন আগে

শনিবার (৩১ অক্টোবর) আন্দোলনের তৃতীয় দফার কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ফরাসি প্রশাসন।
১৮ দিন আগে


