লোড হচ্ছে...
জামিরসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তার আশঙ্কা—রাজনৈতিক নেতৃত্বের এই অনমনীয় মনোভাব যেকোনো বড় ধরনের ভুল হিসাব-নিকাশের জন্ম দিতে পারে এবং ইসরাইলি নির্বাচনের ঠিক আগে ইরানের সাথে এক বিপজ্জনক সামরিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এছাড়া সামরিক বাহিনীর অন্দরেও এই আশঙ্কা বাড়ছে যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইরানের ইস্যুটিকে ব্যবহার করা হতে পারে।
২০ দিন আগে

নির্বাচনে প্রায় ৭৩ লাখ (৭.৩ মিলিয়ন) ভোটার ভোটাধিকার প্রয়োগের যোগ্য, যার মধ্যে প্রায় ১২ লাখ (১.২ মিলিয়ন) ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক।
২০ দিন আগে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্বে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদের নিয়োগ ব্যাংকিং খাত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কেবল ব্যক্তির পরিবর্তন দিয়ে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সুশাসনের ঘাটতি দূর করা সম্ভব নয়।
২০ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে সর্বদলীয় মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
২০ দিন আগে

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন গণমাধ্যমকর্মী এনাম সরকার।
২০ দিন আগে

এডিপির সাফল্য শুধু বরাদ্দের আকার দিয়ে বিচার করা যায় না। প্রকল্প সময়মতো শেষ হচ্ছে কি না, ব্যয়ের বিপরীতে বাস্তব অগ্রগতি কতটা, সংশোধনের মাধ্যমে ব্যয় ও মেয়াদ বাড়ছে কি না এবং জনগণ নির্ধারিত সময়ে সুফল পাচ্ছে কি না- এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান তাই শুধু ব্যয়ের হিসাব নয়; উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতা মূল্যায়নেরও একটি সুযোগ।
২১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২১ দিন আগে

‘এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে।’
২১ দিন আগে

দেশের প্রাথমিক শিক্ষায় শিক্ষকসঙ্কটের সবচেয়ে বড় উদাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সহকারী শিক্ষকেরও উল্লেখযোগ্যসংখ্যক পদ খালি রয়েছে। ফলে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক তদারকি ও শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব সামলাতে হচ্ছে সীমিত জনবলকে।
২২ দিন আগে

‘মাঝেমধ্যেই হুমকি দেয়া হয়, তিনি (হাসিনা) দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুক। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে।’
২২ দিন আগে

‘প্রার্থী নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক ঐক্য বজায় রাখতে হবে। সংগঠনের দীর্ঘদিনের জনশক্তিকে অবহেলা করা যাবে না।’
২২ দিন আগে

জামায়াত আমির বলেন, ‘সংবাদপত্র সমাজের আয়না। তাদের আয়নায় সমাজের দোষ ত্রুটি ধরা পড়ে। স্বাধীনতার পর সময়ে ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল। রাজনীতির উপর আঘাত এসেছিল। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেয়া হয়। সবগুলো সংবাদমাধ্যম সরকার তার পূর্ণ নিয়ন্ত্রনে নিয়েছিল। চারটি সংবাদমাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত রাখা হয়নি।’
২২ দিন আগে

হাবিবুল বাশার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা দল দেবো, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে কেউ না কেউ যাবেন। সেটা কে হয়, তা আমরা পরে সিদ্ধান্ত নেবো। কিন্তু এই মুহূর্তে আমরা চাই, যাদের তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনা করছি, তারা সবাই প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক। এজন্য এখানে কাউকে রাখা হয়নি।’
২৩ দিন আগে

এই পুনরুদ্ধারের প্রধান চালক উৎপাদনশিল্প। চতুর্থ প্রান্তিকে উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি ৮.৬৬ শতাংশে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৩.২৮ শতাংশ। কিন্তু শিল্পের অন্যান্য উপখাতের তথ্য দেখায়, সবখানে সমান উন্নতি হয়নি।
২৩ দিন আগে

সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘অব্যবহৃত সিরিঞ্জ বা কোনো চিকিৎসাসামগ্রী বাইরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। বিষয়টির সত্যতা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’
২৩ দিন আগে

‘দাওয়াত কার্ডে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তারা যাননি বলে যে যুক্তি দেয়া হয়েছে, তা সঠিক নয়। বিরোধী দল উপস্থিত হলে মানবিক প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন।’
২৩ দিন আগে

বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল। এ সময় একটি ট্রাক ৪০ কন্টেইনারবোঝাই করে ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল।
২৩ দিন আগে

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘নির্বাচনে সরকারি দল জিতবে না হারবে, বিরোধীদল জিতবে না হারবে সেটা বড় কথা নয়। আমরা মনে করি এখানে গণতান্ত্রিক ধারার বিজয় হওয়া দরকার।’
২৩ দিন আগে

বিএনপি সরকার দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করছে। আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের দেয়া হবে কৃষক কার্ড। ইমাম ও মুয়াজ্জিনদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পর পাঁচ বছর শেষে বিএনপি আবার জনগণের কাছে ভোট চাইতে যাবে।
২৪ দিন আগে

‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে গতকাল (বুধবার) উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’
২৪ দিন আগে


