মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবে সরকার
মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবে সরকার। সংগৃহীত
ads

কার্যক্রম নিষেধাজ্ঞা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশী মিশনপ্রধানদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন : বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য দিয়েছেন।

এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকাল ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।