আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সংগৃহীত
ads

জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

গত ২২ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

সিনিয়র সহকারী সচিব মো: সাইফুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ব্যতীত নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাসস