শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে সময় বাড়ানো হয়েছে। নয়া দিগন্ত
ads

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে আরো ছয় মাস বাড়ানো হলো।

আদেশে আরো বলা হয়, বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট এডহক কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।

সূত্র : বাসস