
ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল সম্ভাব্য জোট সরকার গঠনের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো ছাড়াই রোববার (নতুন দফার) আলোচনা শেষ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট সরকার গঠন করতে হলে উভয় পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে হবে।
আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ
হার্জলিয়ায় চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক
গত রোববারের প্রথম দফা আলোচনার ধারাবাহিকতায় তেল আবিবের নিকটবর্তী হার্জলিয়ার একটি হোটেলে আইজেনকোটের 'ইয়াশার' পার্টি এবং নেতানিয়াহুর 'লিকুদ' পার্টির প্রতিনিধিরা টানা চার ঘণ্টাব্যাপী এই বৈঠক করেন।
বৈঠক শেষে দল দুটির পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘জোট গঠনের সর্বশেষ দফার আলোচনা... শেষ হয়েছে। উভয় পক্ষই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।’
আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’
বিবৃতিতে তারা আরো যোগ করেছে, ‘পরবর্তীতে আবারো একটি বৈঠক অনুষ্ঠিত হবে, ‘তবে পরবর্তী আলোচনার কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।’
সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ ও সময়সীমা
গত অক্টোবরের নির্বাচনে কোনো শিবিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।
এমতাবস্থায়, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের হাতে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানোর সাংবিধানিক সুযোগ আছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হলেও আইজেনকোটের জোটের হাতে রয়েছে ৪৮ জন সদস্য। এই জোটটি বর্তমানে তিনটি বিকল্প নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে আছে:
অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সাথে মিত্রতা করে জোট গঠন করা।
আরব দলগুলোর সাথে সমঝোতায় গিয়ে সরকার গঠন করা।
লিকুদ পার্টির সাথে মিলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা।
জাতীয় ঐক্যের সরকারে জোর দিচ্ছেন নেতানিয়াহু
অন্যদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের জন্য জোর দিচ্ছেন। এই প্রস্তাবের আওতায় নেতানিয়াহু এবং আইজেনকোটের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের (রোটেশন) বিষয়টি থাকতে পারে বলে জানা গেছে।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









