লোড হচ্ছে...
বৈঠকে গঙ্গা চুক্তির সাথে বাংলাদেশের জাতীয় স্বার্থ জড়িত থাকার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বিদ্যমান চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা কিংবা চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
১৪ অক্টোবর, ২০২৬

গণসংযোগকালে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি উন্নয়নের যে ধারা সূচনা করেছে, তা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠানো প্রয়োজন। তিনি মনে করেন, বিরোধী দলের প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগিয়ে নেয়া কঠিন হতে পারে।
১৪ অক্টোবর, ২০২৬

সভায় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়।
১৪ অক্টোবর, ২০২৬

স্পিকার বলেন, ‘বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এ দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।’
১৪ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।
১৪ অক্টোবর, ২০২৬

সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
১৩ অক্টোবর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য অব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
১৩ অক্টোবর, ২০২৬

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা মাদক। এ সমস্যা বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের দেশে এর প্রকোপ আশঙ্কাজনক। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই।’
১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বাণিজ্যিক চ্যানেলের আদলে পরিচালনা না করে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
১৩ অক্টোবর, ২০২৬

তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এর আগে তিনি মির্জাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।
১৩ অক্টোবর, ২০২৬

এমনভাবে পড়তে হবে যাতে অভিভাবক এবং শিক্ষার্থীরা গর্ব করতে পারে। লেখাপড়া করে একটা ভালো চেয়ারে অধিষ্ঠিত হতে পারলে কোনো কিছুরই অভাব থাকবে না।
১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক আদর্শ, জীবনদর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।’
১২ অক্টোবর, ২০২৬

চুয়েটের ভিসিকে শিক্ষার্থীরা যেভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চান না। তাকে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।
১২ অক্টোবর, ২০২৬

হল জিএস আরিফুলের ছাত্রত্ব বাতিলের ঘটনায় বিবৃতি দিয়েছে রাবি হল সংসদ।
১১ অক্টোবর, ২০২৬

বর্তমানে দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট। আর প্রকৃত উৎপাদন ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট। কয়লাভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট। প্রকৃত উৎপাদন ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট। তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট আর প্রকৃত উৎপাদন আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট।
১০ অক্টোবর, ২০২৬

‘শৈশবে অর্জিত শিক্ষা ও সংস্কার মানুষকে সারাজীবন পথ দেখায়। তাই মেধার যথাযথ মূল্যায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠনমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।’
১০ অক্টোবর, ২০২৬

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, ‘সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহালয়া উদযাপন পরিষদ প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসনীয় কাজ করছে।’
৯ অক্টোবর, ২০২৬

‘নড়িয়া-সখিপুরের চার লক্ষাধিক ভোটার ও প্রায় সাত লাখ মানুষের খাদেমের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন। এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ভালো রাখা, শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টি করা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা আমার ওপর অর্পিত দায়িত্ব। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মানুষকে এবং প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখার চেষ্টা এবং আদর্শ শিক্ষার মানোন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।’
৯ অক্টোবর, ২০২৬

বৈঠকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ বাড়ানো, গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা এবং শিশুদের নৈতিক শিক্ষা, নিরাপত্তা, মাদকবিরোধী সচেতনতা ও মানসিক বিকাশে পরিবারকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
৮ অক্টোবর, ২০২৬

‘জকিগঞ্জে শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। মুসলমানরা যে চায়ের কাপে চা পান করেন, একই চায়ের কাপে হিন্দুরাও চা পান করেন।’
৮ অক্টোবর, ২০২৬


