
জাতীয় সংসদ ভবন এলাকা শতভাগ ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা আহছানিয়া মিশন।
সোমবার ঢাকা আহছানিয়া মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ‘জাতীয় সংসদ ভবন দেশের গণতন্ত্র, আইন প্রণয়ন ও জাতীয় নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ এলাকাকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা একটি সময়োপযোগী ও জনস্বাস্থ্য বান্ধব উদ্যোগ। এ সিদ্ধান্ত তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক অঙ্গীকারের প্রতিফলন এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তামাকের ধোঁয়ায় প্রায় ৭ হাজার ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে প্রায় ২৫০ ধরনের রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর এবং মারাত্মক রোগ সৃষ্টি করে ও যা প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপায়ী উভয়ের মৃত্যু ঘটায়। বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায় ।
পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করতে, ধূমপানের কারণে শুধু তামাক ব্যবহারকারীরাই ক্ষতিগ্রস্ত হন না, বরং পরোক্ষ ধূমপানের শিকার হয়ে অধূমপায়ী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও অন্যান্য নাগরিকও নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন। তাই জাতীয় সংসদ ভবন এলাকায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার এ উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
রোববার বিকেলে সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে দেয়া প্রধানমন্ত্রী এ ঘোষণা দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংগঠনটির পক্ষ্য থেকে আশা প্রকাশ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








