বক্তব্য রাখছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
বক্তব্য রাখছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম। নয়া দিগন্ত

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) দুপুরে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেককেও সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। বক্তব্য রাখেন সাংবাদিক তারিকুজ্জামান লিটু, কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানাসহ গণমাধ্যমকর্মীরা।

Advertisement

বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত সময়ে নড়াইল প্রেসক্লাবে তেমন উন্নয়ন হয়নি। তাই প্রেসক্লাবের উন্নয়নকল্পে ২০ লাখ টাকা দেয়ার ঘোষণা করছি। এছাড়া বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। সবার সার্বিক মঙ্গল কামনা করছি।