আমির হামজা, রাশেদ খান, আমির হামজার অডিও ফাঁস, নারীসংক্রান্ত ভিডিও ও অডিও, আমির হামজার বদদোয়া, বগুড়ার ওয়াজ মাহফিল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামী
মুফতি আমির হামজা ও রাশেদ খান। সংগৃহীত

নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে তাকে বদদোয়া দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

Advertisement

সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে তিনি বলেন, আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন....নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক)।’

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্টচেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একইসাথে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’