
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।
এর আগে, আজ সোমবার ৩টা ৪০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বাগত বক্তৃতা করেন। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন ও শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। এরপর এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।
এ সময় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান, মন্ত্রী পরিষদের সদস্যরা এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








