নিহত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা জসিম উদ্দিন
নিহত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা জসিম উদ্দিন। নয়া দিগন্ত

‎ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা জসিম উদ্দিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়।

‎মরহুম জসিম উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মরহুম আব্দুল মজিদ সরকার ও মায়ের নাম জহুরা খাতুন।

‎বড় ছেলে লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য। ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। দুই মেয়ের মধ্যে মলি আক্তার অস্ট্রেলিয়ার নাগরিক ও পলি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।

‎পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা তিন দফায় অনুষ্ঠিত হবে—
‎প্রথম জানাজা : সোমবার বাদ এশা, ঢাকার গুলশান আজাদ জামে মসজিদ
‎দ্বিতীয় জানাজা : মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা, ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ
‎তৃতীয় জানাজা : মঙ্গলবার বাদ জোহর, দুপুর ২টায়, পস্তাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

‎তার মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবও। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।