লোড হচ্ছে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গণিতের ইতিহাসে অন্যতম কঠিন ও বিখ্যাত সমস্যার সমাধান করার দাবি উঠেছে। অ্যানথ্রপিকের একজন কর্মী ও গণিতবিদ দাবি করেছেন, কোম্পানির...
১ দিন আগে

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে খাতভিত্তিক গড় দৈনিক লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বস্ত্র খাত। মোট লেনদেনের ২২ দশমিক ০১ শতাংশ এসেছে এ খাত থেকে। এ খাতে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৮০ দশমিক ৩২ মিলিয়ন টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ দশমিক ০৫ শতাংশ বেশি।
১ দিন আগে

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহ শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।
২ দিন আগে

বুধবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে লেনদেনের শুরুতে ইতিবাচক প্রবণতা থাকলেও পরে তা ধরে রাখা সম্ভব হয়নি। প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বাজারে দরপতন ঘটে।
৪ দিন আগে

সরকারি বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়ন হলে ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন আসবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটি কার্যত রাষ্ট্রীয় মালিকানায় চলে যেতে পারে। ব্যাংকটির সঙ্কট মোকাবেলায় সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে; কিন্তু রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করলেই আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না।
৮ দিন আগে

প্রযুক্তি খাতের শেয়ারবাজারে চাপ অব্যাহত থাকায় শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের বেশিভাগ সূচকে দরপতন হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের ঘটনায় প্রযুক্তি খাতে অস্থিরতা তৈরি হয়েছে।
৮ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
৯ দিন আগে

আজ ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ২২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৯ কোটি এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। গতকাল বুধবার এ লেনদেনের পরিমাণ ছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮০৩ টাকা।
১০ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ব্যবসা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হলেও যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য ও আগামী মাসে সুদের হার বড় পরিসরে বাড়ানোর আশঙ্কায় বুধবার (১১ নভেম্বর) এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
১১ দিন আগে

২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় ধরনের দরপতনের শিকার হয়। এ সময় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় এবং লভ্যাংশ ঘোষণাতেও নেতিবাচক অবস্থা বিরাজ করে। কিন্তু সম্প্রতি এ ধরনের কোম্পানিগুলো ফের ভালো পারফর্ম করতে শুরু করলে বেড়ে যায় লভ্যাংশ ঘোষণার হার ও শেয়ারপ্রতি আয়। ফলে আবার এসব কোম্পানির দিকেই ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
১১ দিন আগে

সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে ৩৮৩টি কোম্পানির মোট ২০ কোটি ৪৪ লাখ ১২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫৪ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা।
১৩ দিন আগে

শেয়ারবাজারে এই ধসের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘আজ শেয়ারবাজারে ধস নেমেছে, কারণ মঙ্গলবার ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছে। এমন পরিস্থিতি দেখে দুঃখ হচ্ছে। এর দায় আপনাদেরই নিতে হবে!’
১৬ দিন আগে

ডিএসইতে আজ ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫০টির দর বেড়েছে, ৮৪টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল।
১৭ দিন আগে

এত কিছুর পরও পুঁজিবাজারের এত বেশি পতনের কারণ দেখি না। এর কারণ হিসাবে তিনি মনে করেন, বাজারে এ মুহূর্তে বড় বিনিয়োগকারী নেই বললেই চলে। তাই ডিবিএর পক্ষ থেকে বড় বিনিয়োগকারীদের বাজার টানতে মূলধনী মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত সম্পূর্ণ কর রেয়াত চাওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী দেশে ফিরলে এর একটা সুরাহা হতে পারে। এটি সুরাহা হলে বাজারে বড় বিনিয়োগকারীরা ফিরে আসতে পারেন।
২০ দিন আগে

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩৩৩ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে, যা আগের দিনের তুলনায় ৫১ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কম।
২০ দিন আগে

ফ্লাডলাইনস রিসার্চের বিশ্লেষক আনা উ বলেন, ‘এবারের আর্থিক ফল প্রকাশের মৌসুম এআই খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। এআই খাতে বুদ্বুদের আশঙ্কা এবং মূল্যস্ফীতির উদ্বেগের কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানকেই শেয়ারবাজারে বড় দরপতনের মুখে পড়তে হচ্ছে।’
২৩ দিন আগে

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫টির শেয়ারদর বেড়েছে, ১৯০টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
২৪ দিন আগে

চলতি মাসে বিপুল বিনিয়োগ ব্যয়, মুনাফার সম্ভাবনা ও কোম্পানিগুলোর আর্থিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগে প্রযুক্তি খাতে সামান্য অস্থিরতা দেখা দিয়েছিল। তবে এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে।
২৫ দিন আগে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পুনর্নির্বাচিত হওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) লেনদেন শুরুর সময় দেশটির শেয়ারবাজারে প্রায় ১৭ শতাংশ দরপতন হয়েছে। ইবোভেসপা সূচকের বড় ধরনের পতনের কারণে ৩০ মিনিটের জন্য শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়।
২৬ দিন আগে

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
২৭ দিন আগে


