লোড হচ্ছে...
এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।
১৯ দিন আগে

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একাধিক ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
১৯ দিন আগে

বিবৃতিতে তিনি জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।
১৯ দিন আগে

গত রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সুনিয়াকে বিষাক্ত সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
১৯ দিন আগে

ফ্লাডলাইনস রিসার্চের বিশ্লেষক আনা উ বলেন, ‘এবারের আর্থিক ফল প্রকাশের মৌসুম এআই খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। এআই খাতে বুদ্বুদের আশঙ্কা এবং মূল্যস্ফীতির উদ্বেগের কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানকেই শেয়ারবাজারে বড় দরপতনের মুখে পড়তে হচ্ছে।’
১৯ দিন আগে

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৯ দিন আগে

জি২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে।
১৯ দিন আগে

ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে শুধু সেপ্টেম্বর মাসেই তিন হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৯ দিন আগে

হাসান আলী বলেন, ‘শূন্য হাতে কঠোর পরিশ্রম করে যখন সাফল্য পেতে শুরু করেছি, তখন নিজের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় অংশ রেখে বাকিটা দান করতে শুরু করি। এরপর দেখেছি, যা দান করি, তার কয়েক গুণ কোনো না কোনোভাবে লাভজনক হিসেবে আমার কাছে ফিরে আসে। দানেই ধন, মান-সম্মান ও সুখ-শান্তি বাড়ে—এ কথা কোরআন-হাদিসের আলোকে পরীক্ষিত।’
১৯ দিন আগে

শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।
১৯ দিন আগে

এক ম্যাচে নতুন তিন রেকর্ড দেখলো বিশ্ব।
১৯ দিন আগে

মুসলিমবিদ্বেষী হামলায় উদ্বিগ্ন, তবে দমে যাননি যুক্তরাষ্ট্রের মুসলিমরা মিশিগানে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে উগ্র ডানপন্থীরা। মুসলিম নেতাদের আহ্বান, এর জবাব দিতে তাঁকে সিনেটে নির্বাচিত করতে হবে।
১৯ দিন আগে

তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করেন। ফোনালাপে তারা আঙ্কারায় অনুষ্ঠিত তুর্কি ভাষাভাষী রাষ্ট্রগুলোর (ওটিএস) ১৩তম শীর্ষ সম্মেলন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
১৯ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাকিব মোটরসাইকেল চালিয়ে খাসেরহাট বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ ঘটনায় রাকিব গুরুতর আহত হন।
১৯ দিন আগে

চলতি বছরের প্রথম ৯ মাসে শিশুদের ওপর সহিংসতার ঘটনা গত বছরের পুরো সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি নথিভুক্ত হয়েছে। ২০২৫ সালে এক হাজার ৩৭১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হলেও চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১০টিতে। অর্থাৎ গত বছরের পুরো সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসেই ৪৩৯টি বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে।
১৯ দিন আগে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসন চালানোর ঝুঁকি এবং এর ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন রাশিয়ার সিনেটর আলেক্সেই পুশকভ। তিনি বলেছেন, উত্তেজনা বৃদ্ধি করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।
১৯ দিন আগে

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনের একটি ব্যস্ত প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন।
১৯ দিন আগে

রাজশাহীতে বিভাগীয় বইমেলার উদ্বোধনীতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অতীতে না লিখেও পাসের সংস্কৃতিতে দক্ষতাহীন ডিগ্রিধারী বাড়ায় বেকারত্ব ও মাদক বিস্তার পেয়েছে। শিক্ষায় বাজেট বাড়িয়ে গুণগত মানোন্নয়নের চেষ্টা চলছে।
২০ দিন আগে

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি।
২০ দিন আগে

সকালে শিশু সওদা মনি সড়কের এক পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় দুই দিক থেকে আসা বেপরোয়া গতির দু’টি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক উল্টে শিশুটির উপর পড়ে।
২০ দিন আগে


